রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থী পরিবর্তন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
জাতীয় সংসদের জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মজিদকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপির কমিটিতে পদ পদবী না পাওয়ায় ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আব্দুল মজিদকে বিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন।রবিবার (২১ ডিসেম্বর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কার্যালয়ে উদ্বোধনকালে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান। প্রার্থী পরিবর্তন ঘোষণা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও জামালপুর জেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল। ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন প্রার্থী আব্দুর রউফ তালুকদার জানান, মাওলানা আব্দুল মজিদ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।তবে হাতপাখার পক্ষে আব্দুল মজিদ গণসংযোগ অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102