শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

ভোট দিতে সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসীর নিবন্ধন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত সাড়ে পাঁচ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।রবিবার ৯টা ৫৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।তথ্যানুযায়ী, ৫ লাখ ৫৪ হাজার ১৩০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ১৯ হাজার ৯৩৩ জন পুরুষ ও ৩৪ হাজার ১৯৫ জন নারী রয়েছেন।দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ ৩৬ হাজার ১৪৩ জন, এরপর রয়েছে কাতার। এই দেশে নিবন্ধন করেছেন ৫১ হাজার ৫৪৮ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৬৮৮ জন, মালয়েশিয়ায় ৩৫ হাজার ১৩৫ প্রবাসী, ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৪০৬ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৫৮ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102