বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

পারস্পরিক সদিচ্ছা থাকলে ম্যাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (২১ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে এ কথা জানান বলে খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ।পেসকভ বলেন, যদি উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে সেটিকে ইতিবাচকভাবেই দেখা যেতে পারে।এর আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপের উচিত রাশিয়ার সঙ্গে আবার যোগাযোগ শুরু করা।তিনি মনে করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা পুনরায় শুরুর জন্য একটি উপযুক্ত কাঠামো খুঁজে বের করা ইউরোপ ও ইউক্রেন দুই পক্ষের জন্যই জরুরি।এদিকে ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশের কারণে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনকে বাজেট ঘাটতি পূরণে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে এ অর্থ অর্থের জোগান দিতে রাশিয়ান সম্পদ ব্যবহারের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102