শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

গুলি করে হত্যাকারীরা কীভাবে পালালো, প্রশ্ন হাদির ভাইয়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেলো এই প্রশ্ন তুলেছেন শরিফ ওসমান হাদির ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

আবু বকর সিদ্দিক বলেন, সাত থেকে আটদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? ওসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান তিনি।

তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহিদ হয়েছে, তার শহিদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহিদি মৃত্যু নসিব করেছেন।

ড. মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭/৮দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে।

তিনি বলেন, আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ উসমান হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন। কীভাবে এটি রক্ষা করতে হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102