বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সংসদে বিল পাস বিশ্ব নেতাদের সঙ্গে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ ন ম মেশকাত উদ্দিনের বিরুদ্ধে । ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ মৃত্যু ধানমণ্ডি, শাহবাগসহ ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন ১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায় নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ২০ নর্থভিউ হোটেল ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ দুপুর আড়াইটায় মানিকমিয়া এভিনিউতে লাখো মানুষের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হয় ওসমান হাদিকা।

ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ইচ্ছে ছিল, সংসদে গিয়ে ইনসাফের জন্য লড়বেন। সেই স্বপ্ন পূরণ হলো না ওসমান হাদির। তবে তিনি সংসদ ভবনে গেছেন ঠিকই, সেখানেই হয়েছে জানাজার নামাজ।

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়।

হৃদয় লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন‍্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102