শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

উত্তরায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সুহান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর খালা রুনা আক্তার জানান, তার ভাগিনা মোহাম্মদ সুহান গ্রাম থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিল। সে এবার ক্লাস ওয়ান শেষ করে ক্লাস টুতে উঠবে। শনিবার সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক সুহানকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সংসদ প্লাজায় পৌঁছেছে ওসমান হাদির লাশ, লাখো মানুষের ঢল

তিনি আরও জানান, নিহত সুহানের বাড়ি বাগেরহাট সদর উপজেলার পোলঘাট গ্রামে। সে রণক হাসানের সন্তান। বর্তমানে সে তুরাগের নয়ানগর এলাকায় তার খালা রুনা আক্তারের বাসায় বেড়াতে এসেছিল। সুহান দুই ভাইয়ের একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102