সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হোমনা থানা হেফাজতে থাকা নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
কুমিল্লার হোমনা থানার হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা (৩৫) নামের এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কে এ ঘটনা ঘটে।নিহত হামিদা হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী।পুলিশ জানায়, চার বছর বয়সী একটি সন্তান থাকায় হামিদাকে থানার হাজতখানায় না রেখে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়। সেখানে তার সঙ্গে অন্য নারী আসামি ও একজন নারী গ্রামপুলিশও ছিলেন।ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, বুধবার (১৭ ডিসেম্বর) সকালে হামিদা তার সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করেন। আহত শিশুটিকে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর স্থানীয়রা হামিদাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় আহত সায়মনের জেঠা স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় মামলা করেন।ওসি আরো বলেন, ‘থানা হেফাজতে মৃত্যুর ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102