শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

হিলিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের হিলিতে প্রতিবন্ধী ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মোস্তাকের বিরুদ্ধে। অভিযুক্ত মোস্তাক উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আব্দুল মনার ছেলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হরেকৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। মোস্তাক হরেকৃষ্টপুর গ্রামের আক্কাস আলীর মেয়ের স্বামী।ভুক্তভোগীর বাবা-মা অভিযোগ জানিয়ে বলেন, ‘অভিযুক্ত মোস্তাক তার শ্বশুরবাড়িতে থেকে কৃষি কাজ করেন। বিকেলে তাদের মেয়ে নানিবাড়িতে যায়। সেসময় তাকে রেখে নানি মাঠে গরু নিতে যান। এমন সময় মোস্তাক সেই বাড়িতে গাভির দুধ নিতে যান।বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে জোরপুর্বক তাদের মেয়েকে ধর্ষণ করেন। তারা দ্রুত এর বিচারের দাবি জানান।’ভুক্তভোগীর নানি বলেন, ‘আমি আমার নাতিকে বাসায় রেখে মাঠে গরু নেওয়ার জন্য গেছিলাম। সেই সময় মোস্তাক আমার বাড়িতে গাভির দুধ নিতে এসে বাসায় কেউ না থাকার কারণে জোর-জুলম করে আমার প্রতিবন্ধী নাতিকে ধর্ষণ করে, আমি নিজেই তাকে হাতেনাতে ধরি।এসময় পার্শ্ববর্তী মইনুল এসে তাকে ছাড়িয়ে নেন এবং তাকে পালাতে সাহায্য করেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’অভিযুক্ত মোস্তাকের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি তার ছেলের হাতে ফোন ধরিয়ে দেন। এ ছাড়াও তার সঙ্গে কথা বলতে তার নিজবাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রীর কাছে তার বিষয়ে জানতে চাইলেও তিনি কিছু জানাননি।স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার আমাকে বিষয়টি জানিয়েছে। ইউপি চেয়ারম্যান আইন-শৃঙ্খলা মিটিংয়ে আছেন। সেখান থেকে এলে আমি তাকে নিয়ে ঘটনাস্থলে যাব।হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় এসেছেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102