বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ইতি বর্মন (৪০)। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।নিহত উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে।স্থানীয়রা জানান, আজ সকালে নিজবাড়ি হতে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102