মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

রয়েল ইউনিভার্সিটিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, ঐক্য ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মশিউর রহমান, সহযোগী অধ্যাপক মুরাদ হাসান, সহকারী অধ্যাপক মো: সোলাইমান হোসেন এবং সহকারী অধ্যাপক আমিনুল আশরাফ। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সাংস্কৃতিক পর্বে স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ দলীয় সংগীত পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ হিসেবে আমিনুল আশরাফের নির্দেশনায় ‘আমার অহংকার’ শীর্ষক মুক্তিযুদ্ধের একটি নাটক মঞ্চস্থ হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক নিপু-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102