রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না: আখতার হোসেন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

এই নেতা বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এ সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না।

তিনি আরও বলেন, তারা কীভাবে ক্ষমতা দখল করবে, কীভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এ ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে।

আখতার বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি। অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন…বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।

তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102