শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১

শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শীতে জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দিন ও রাতের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন পড়েছে তীব্র ভোগান্তিতে।

গত ১০ দিন ধরে কুড়িগ্রামের তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা  ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

বিকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকে প্রচন্ড। দিনের বেলা সূর্যের আলোয় চারদিকে আলোকিত হলেও তেমন উত্তাপ থাকে না।

এ শীতে নারী, শিশু ও বৃদ্ধরা রয়েছেন সবচেয়ে ভোগান্তিতে। বিশেষ করে স্কুলগামী ছোট ছোট সোনামণিরা।

এদিকে হাসপাতালগুলোতে রয়েছে শীতজনিত রোগীর প্রচন্ড ভিড়।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102