সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিবন্ধন পেল নতুন গণমাধ্যম ভয়েস অব লিডার্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সরকারি নিবন্ধন পেল মাল্টিমিডিয়াভিত্তিক নতুন প্রজন্মের সংবাদমাধ্যম ‘ভয়েস অব লিডার্স ডট নিউজ’

আজ (১০ ডিসেম্বর, বুধবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গণমাধ্যমটির নিবন্ধন প্রদান করা হয়েছে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত রেজিস্ট্রেশন সনদে নিবন্ধন নিশ্চয়ন করা হয়। বাংলাদেশে ২৫৪ নম্বর অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধনভুক্ত হল ‘ভয়েস অব লিডার্স ডট নিউজ’।

নতুন প্রজন্মের মাল্টিমিডিয়াভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ভয়েস অব লিডার্স নিবন্ধন পাওয়ায় সকল পাঠক, দর্শক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন ভয়েস অব লিডার্সের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ তারেকউজ্জামান খান।

নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভয়েস অব লিডার্স বিশ্বব্যাপী বাংলাদেশকে তুলে ধরবে। অনলাইনের এই যুগে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।

মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, গণমাধ্যম জগতে ভয়েস অব লিডার্স নিপীড়িত মানুষের মুক্ত কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এ সময় তিনি ভয়েস অব লিডার্সের পাশে থেকে সহযোগিতার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ‘মুক্তকণ্ঠের প্রতিধ্বনি’ স্লোগান নিয়ে  ২০২৪ সালের শেষের দিকে ঢাকার উত্তরা থেকে একঝাঁক উদীয়মান সংবাদকর্মী নিয়ে শুরু হয় ভয়েস অব লিডার্স ডট নিউজের যাত্রা। অনলাইনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম নিয়েও সোচ্চার ভয়েস অব লিডার্স। এরই ধারাবাহিকতায় সরকারি নিবন্ধনভুক্ত হল সংবাদমাধ্যমটি।

 

/জি এম তারেক

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102