মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

যোগ দিয়েই বিএনপির টিকিট পেলেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনে নিজান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু।

একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। আশা করছি তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া নেতৃত্ব দেবেন। এছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজে নির্বাচন করবেন বলেও জানান।

জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে শাহাদাত হোসেন সেলিম এই আসনে নির্বাচন করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম।

লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলন-সংগ্রামে তার অবদান মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু হয়। কোনো কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে সব সময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি। এ সময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলে যোগ দিয়েছেন তাদের সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনেও বিএনপির হাত শক্তিশালী করব, আমি ওয়াদা করছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102