রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন কায়সার কামাল’

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ পাঁচমাস শয্যাশায়ী অবস্থায় থাকা ৮০ বছর বয়সী রোজেলা হাজংয়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। উনার এই মহান উদ্যোগে, দলের স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে গতকাল ৭ ডিসেম্বর রোজেলা হাজংকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোজেলা হাজং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের মেনকি গ্রামের বাসিন্দা। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত পাঁচমাস ধরে পুরোপুরি বিছানায়। তার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন, ফলে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাখতে হয় অধিকাংশ সময়। এমন মানবিক ও সামাজিক সংকটে থাকা রোজেলার চিকিৎসার সুযোগ প্রায় শূন্য পর্যায়ে নেমে এসেছিল।

গত ৮ নভেম্বর লেংগুড়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পে বাঁশের তৈরি চাঙ্গারী বেয়ে দুইজন গ্রামবাসী তাকে কাঁধে করে নিয়ে আসে ডাক্তারের কাছে। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা বলেন, রোজেলা হাজং এর জরুরি অপারেশন প্রয়োজন। কিন্তু স্থানীয় অঞ্চলে উন্নত সার্জিক্যাল সেবার অভাব থাকায় দ্রুত বিভাগীয় শহরের হাসপাতালে নিয়ে অপারেশন করা জরুরী হয়ে পড়ে। কিন্ত রোজেলা হাজংয়ের সেই সামর্থ নেই।

দীর্ঘদিন ধরে দুর্গাপুর-কলমাকান্দা এলাকায় দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবার জন্য কাজ করে যাচ্ছেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী, মানবিক নেতা ব্যারিস্টার কায়সার কামাল। রোজেলার বিষয়টি জানার পরই তিনি চিকিৎসার দায়িত্ব নেন এবং দ্রুত হাসপাতাল ভর্তি করার উদ্যোগ নেন। তার নির্দেশনা ও আর্থিক সহায়তায় টিমের সদস্যরা ৭ ডিসেম্বর সকালে রোজেলাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং শিগগিরই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

হাজং নেতা পল্টন হাজং বলেন, দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলে স্বাস্থ্যসেবা এখনো নাগরিক মানের বাইরে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী হাজং, গারো ও অন্যান্য নৃ-গোষ্ঠীর মানুষদের চিকিৎসা, পুষ্টি ও মৌলিক সুবিধা থেকে তারা এখনো বহু দূরে। ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্দ্যেগ এবং রোজেলা হাজংয়ের চিকিৎসার বিষয়টি এই সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। তিনি এমপি নির্বাচিত না হয়েও, যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, আমরা হাজং জনগোষ্ঠী ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গারো পাহাড়ের কোলঘেঁষা এই অঞ্চলের মানুষ বিশেষ করে হাজং সম্প্রদায় বহু বছর ধরে স্বাস্থ্যসেবার বঞ্চনায় ভুগছেন। একজন মানুষও যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেটাই আমার অঙ্গীকার। দলীয় বিভাজন নয়, মানবিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমার এ ধরনের মানবিক উদ্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে অব্যাহত থাকবে। মহান আল্লাহ চাইলে, একে একে এই অঞ্চলের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102