রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : থানায় মামলা, আসামি অজ্ঞাতপরিচয়

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭২) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬৫) হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিহত দম্পতির ছেলে শোভেন চন্দ্র রায় গতকাল রবিবার (৭ ডিসেম্বর) রাতে তারাগঞ্জ থানায় মামলাটি করেন।আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তারাগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।গতকাল রবিবার সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।এদিকে এ হত্যাকাণ্ডে স্থানীয় জনমনে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।নিহত দম্পতির স্বজনরা শোকগ্রস্ত কণ্ঠে বলেন, ‘যারা এভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা মানুষ নয়। আমরা শুধু চাই, দ্রুত হত্যাকারীরা ধরা পড়ুক এবং কঠিন শাস্তি পাক।’পুলিশ জানায়, মামলা দায়েরের পর পুলিশ তদন্ত জোরদার করেছে। ঘটনাটি এখন তারাগঞ্জসহ পুরো রংপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আমরা ইতোমধ্যেই বিভিন্ন দিক খতিয়ে দেখছি এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ওসি আরো বলেন, ‘ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে।খুব দ্রুতই হত্যায় জড়িতরা আইনের আওতায় আসবে বলে আশা করছি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102