বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকের চাঁদাবাজ, আগামী দিনের টেন্ডারবাজ। চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে। তাই চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজনে ৩০০ ভোট পাব। কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা নত করব না। রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু। এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট। কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা-বাবার এ ভোট তাদের সন্তানের পক্ষেই হোক।

রোববার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ‘আমার মায়েরা-বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইবোনরা আমার জন্য কাজ করবে। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে। শেখ হাসিনার কথা মনে আছে তো? এ ‘ছুপা নেতাগিরি’ বাংলাদেশে আর চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না আমরা যারা নেতা বানাই নেতারা কখনো আমাদের মানুষই মনে করে না। নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল এ বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানবো না।

দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মো. মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা ও শামীম কাওসার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102