বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ ভূঞাপুরে ধান ক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণী উদ্ধার কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত

জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে ফাঁসি দিল ইরান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ইরান রবিবার বড় ধরনের প্রতারণা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ রেজা ঘাফারিকে ফাঁসি দিয়েছে। বিচারবিভাগ জানায়, তিনি গাড়ি বিক্রির নাম করে হাজারো মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছিলেন। ঘাফারি ‘রেজায়াত খোদরো তারাভাত নোভিন’ নামের একটি কম্পানির মালিক ছিলেন।দেশের অর্থনীতিতে বড় ক্ষতি করা এবং প্রতারণার দায়ে সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর তাকে ফাঁসি দেওয়া হয়।

 বিচারবিভাগ জানায়, মোট প্রতারণার অংক প্রায় ৩৫০ মিলিয়ন ডলার। কিন্তু বাস্তবে মাত্র চার শতাংশ গ্রাহকই গাড়ি পেয়েছিলেন। আদালত ঘাফারিকে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার দায়ে দোষী সাব্যস্ত করে। এই মামলায় ২৮ হাজারের বেশি মানুষ অভিযোগ করেন এবং মোট ২৮ জনকে অভিযুক্ত করা হয়।
 বিচারবিভাগ জানায়, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে অভিযুক্তদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। ঘাফারি আদালতে বলেছিলেন, তিনি টাকা ফেরত দিতে চান—যদি তা করতেন, তাহলে মৃত্যুদণ্ড এড়ানো যেত। কিন্তু সর্বোচ্চ আদালত আগস্টে রায় বহাল রাখার পরও তিনি সময়মতো ক্ষতিপূরণ পরিশোধ করেননি।

বিচার কর্মকর্তাদের মতে, এই প্রতারণার ফলে বহু মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক আঘাত ও পরিবার ভাঙনের মতো সমস্যায় পড়েছেন। ইরানে খুন ও ধর্ষণের পাশাপাশি বড় অর্থনৈতিক অপরাধ ও গুপ্তচরবৃত্তিতেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102