মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

শহীদ মীর মুগ্ধ মঞ্চে কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিজয়ের উল্লাসে জুলাই বিপ্লবের আত্মকথনের মধ্য দিয়ে শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হল কবিতা পাঠ ও এক মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা। আর এই কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতির সন্ধ্যার আয়োজন করেছে নব্য প্রতিষ্ঠিত “বিপ্লবী সাংস্কৃতিক চক্র উত্তরা”।

কবি বকুল আশরাফ সম্পাদনা প্রকাশিত ‘জুলাই বিপ্লবের কথা’ বইয়ের মীর মুগ্ধ শহীদ হওয়ার ঘটনা দিয়ে শুরু করার পর অনুষ্ঠানটি উদ্ধোবোধনী বক্তব্য রাখেন- দেশে বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। তারপর শুধু হয় কবিদের কবিতা পাঠ ও বিশেষ কিছু শহীদদের শহীদ হওয়ার ঘটনাকে আবৃত্তি শিল্পীর দ্বারা পাঠ করা হয়। এতে আবেগপ্রবণ হয়ে ওঠে উপস্থিত দর্শক। শহীদদের শহীদ হওয়ার ঘটনা গুলো পাঠ করেন শিলা, ইভা, মুবাশ্বিরা, শাহিনুর, রাইসা, মুন্না, তুষার, পূজা, সালমান, তনুমনি ও মেহেদী। কবিদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ ফরায়জী, বকুল আশরাফ, আবুল খায়ের, এম. এ. আলীম, আইরীন কাকলী, রি হোসাইন, শেখ মুনিরুজ্জামান শাওন, তিথি আফরোজ বাঙালি শিমুল, হারুনুর রশীদ, নায়লা পাইলট ও বদিউল এসহান। জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং এদের স্মৃতিকে জড়িয়ে রাখতে “বিপ্লবী সাংস্কৃতিক চক্র”-এর এই আয়োজন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী বিপ্লবটিই জুলাই আন্দোলন। এই

আন্দোলনের মাধ্যমে তরুণরা প্রত্যাশা করে একটি নতুন বাংলাদেশের যা হবে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বঞ্চনা মুক্ত লাঞ্ছনা মুক্ত। তাই উত্তরার প্রাণকেন্দ্রে শহিদ মীর মুগ্ধ মঞ্চে এক ঝাঁক তরুণ মিলে গড়ে তুলেছে “বিপ্লবী সাংস্কৃতিক চক্র, উত্তরা”।
দ্বিতীয় পর্বে বিপ্লবী সাংস্কৃতিক চক্রের শিল্পবৃন্দ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করেন। শিল্পীদের মধ্যে আজহার উদ্দিন, কাউসার হোসেন, শিলা বড়াল, তাহা, টিপু-সহ আরো অনেকেই সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102