শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সনাতন ধর্মাবলীরা। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে গীতা পাঠ শেষে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় সনাতন ধর্মাবলীরা সারিবদ্ধভাবে বসে শ্রী মৎ ভাগবত গীতা পাঠ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সম্মিলিতভাবে বিশেষ প্রার্থনা করেন।

উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দির কমিটির সাধারন সম্পাদক রাজিব তালুকদার বলেন, আজকে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভগবান শ্রী কৃষ্ণের কাছে প্রার্থনা করেছি। বেগম জিয়া যেনো সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে।

দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। উনার সুস্থ্যতার জন্য আজকের এই বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। আমাদের নেত্রী যেনো সম্পূর্ণ রুপে সুস্থতা হয়ে যান এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102