বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ: ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ। সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত উত্তরার ১০ সড়ক ও ৫ স্থাপনার নাম পরিবর্তন করল সরকার আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬

মালয়েশিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  নামাজের পর কুয়ালালামপুরের তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররামে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুরাও বায়তুল মোকাররামের খতিব হাফেজ মাওলানা ইকরামুল হক।

তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, ঢাকা মহানগর সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সুমন চৌধুরী মিজান, আবুল বাশার আকন, মো. কামাল হোসেন, ইঞ্জি. শাহজালাল, মো. জাহাঙ্গীর সরদার, মো. সুমন, মো. হুমায়ুন, জসিম উদ্দিন, আল ইমরান, শাহিন আলম, মো. রিপন, আজিজুর রহমান, রফিক সরকার, মিজান মজুমদার, মো. ইসলাম প্রমুখ।

নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় দেশ–বিদেশে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন চলছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102