মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীসহ ১৬ জন বহিষ্কার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জুলাই–আগস্ট আন্দোলনে বাধা প্রদান, শিক্ষার্থীদের ওপর হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ১৬ জন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট সূত্র জানায়, আন্দোলনে বাধাদানে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগেই তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মাহমুদ আল কায়েস; একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাশিদুল ইসলাম রিয়েল; থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস সরকার; ইইই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ সাব্বির; সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের মো. ইঞ্জামামুল হাসান; ইএসই বিভাগের কেএমরাজু; বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোছা. তৃণা মির্জা; দর্শন বিভাগের একই বর্ষের মো. পারভেজ মাতুব্বর; পরিসংখ্যান বিভাগের মো. মোস্তাকিম মিয়া; চারুকলা বিভাগের ২০২০-২১ বর্ষের তাসনীমুল মবীন; বাংলা বিভাগের একই বর্ষের রিয়াজ উদ্দিন; চারুকলা বিভাগের হাসিব সিদ্দিকী এবং বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ দুর্জয়।

একই সঙ্গে জুলাই আন্দোলনে বাধাদানের অভিযোগে সাবেক প্রক্টর ড. সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাবেক পরিচালক ড. মেহেদী উল্লাহ এবং সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করেছে সিন্ডিকেট। তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অস্থিতিশীলতা বা সহিংসতায় জড়িত কারও প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও জানায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102