শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী চট্টগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধ ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি প্রকাশ পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন রাশেদ খান

রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে স্টেশন পরিদর্শনে আসেন তিনি।  সংশ্লিষ্টরা জানান, জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে প্লাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।শেখ মইনউদ্দিন জানান, গাজীপুরবাসীর নানা অভিযোগের ভি‌ত্তিতে জংশন প‌রিদর্শনে এসেছেন। রেলওয়ে বিভাগ প্রয়োজনের তিন ভাগের একভাগ জনবল নিয়ে কাজ করছে। তার পরও যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতার ভিত্তিতে ট্রেনযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।বিষেষ সহকারী বলেন, ২০১৬ সালের পর থেকে রেলের ভাড়া বাড়ানো হয়নি।এ কারণে কাঙ্ক্ষিত যাত্রীসেবা প্রদান বিঘ্নিত হচ্ছে। যেহেতু জয়দেবপুর জংশনে রেললাইন সম্প্রসারণের কাজ চলছে। তাই সাময়িক জনভোগান্তি মেনে নিতে হবে।পরিদর্শনকালে বিশেষ সহকারীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের স‌চিব ফা‌হিমুল ইসলাম, রেলওয়ের মহাপ‌রিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মানোন্নয়ন শীর্ষক আলোচনাসভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102