বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ক্রেতা সেজে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করল র‌্যাব এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ ভূঞাপুরে ধান ক্ষেতে হাত-পা বাঁধা বিবস্ত্র প্রতিবন্ধী তরুণী উদ্ধার কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।ওই বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার।ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’
তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।এর আগে রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সা‌র্ভিস সদর দপ্তরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়।
ফায়ার সার্ভিস বলছে, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রওনা করা ইউনিটগু‌লো পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102