শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

‘আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে অমিতাভের শোক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন। ১ নভেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কয়েকদিনের কঠিন লড়াইয়ের পর, গতকাল সোমবার (২৪ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার পরিবার, বন্ধু ও চলচ্চিত্র জগতের মানুষরা গভীর শোক প্রকাশ করেন।সোমবার পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ধর্মেন্দ্রর পরিবার ছাড়াও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকেও দেখা যায়।
অমিতাভ বচ্চন, যিনি ‘শোলে’ ও ‘চুপকে চুপকে’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছিলেন, ব্লগে তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আরেকজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এক গভীর নীরবতা রেখে গেলেন।তিনি শুধু শারীরিক গঠনের জন্যই নয়, তার বিশাল হৃদয় আর সরলতার জন্যও সবার প্রিয় ছিলেন। তিনি তার গ্রামের মাটির গন্ধ সঙ্গে নিয়ে চলতেন এবং সারা জীবন নিজের স্বভাবের প্রতি সত্য ছিলেন।’ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’, যেখানে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা ও জয়দীপ আহলাওয়াত। ছবিটি এই ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা।শেষকৃত্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, সঞ্জয় দত্তসহ আরো অনেক তারকাকে দেখা গেছে। সন্ধ্যায় রেখা, কাজল, প্রীতি জিন্তাসহ আরো অনেকে দেওল পরিবারের বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102