মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ফাইনালে সুপার ওভারে নাটকীয় হারের কারণ জানালেন আকবর

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে সুপার ওভার পর্যন্ত টেনে নেওয়া লড়াইয়ের শেষটা হলো হতাশারই। পাকিস্তান ‘এ’-র কাছে শিরোপা হাতছাড়া হলেও ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাষী ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। ব্যর্থতার দায় এড়িয়ে না গিয়ে তিনি সরাসরি বললেন, ম্যাচ হারার মূল কারণ নিজেদেরই ব্যাটিং ভুল।ফাইনালে হারের পর আকবর বলেন, ‘বিশ্বাস আমাদের ছিলই।কিন্তু শট নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। দোষারোপ করলে শুধুই নিজেদেরই করব। এমন উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা সহজ নয়, এটা আমরা জানতাম। স্পিনারদের বিপক্ষে লড়াইয়ে জিততে হত, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি।ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশ পুরোপুরি ম্যাচের বাইরে চলে গিয়েছিল। কিন্তু শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটারদের লড়াই বাংলাদেশকে নতুন করে আশাবাদী করেছে। আকবর আরো বলেন, ‘এক পর্যায়ে আমরা পুরোপুরি ম্যাচের বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের লোয়ার-অর্ডার যেভাবে চরিত্র দেখিয়েছে, তা সত্যিই দারুণ। এই টুর্নামেন্টে ছেলেরা যা দেখিয়েছে, তাতে আমি খুব গর্বিত।এই দলটি খুবই তরুণ, এদের সামনে শেখার ও উন্নতির অনেক সুযোগ রয়েছে।’দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ‘সমর্থকদের বিশেষ ধন্যবাদ, প্রতিটি ম্যাচেই তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন ’—বলেন আকবর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102