বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ভারতকে হারানোয় ফুটবলারদের মির্জা ফখরুলের অভিনন্দন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
দীর্ঘ ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতকে পরাজিত করায় বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান।বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, অভিনন্দন, ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের ফুটবল টিম।মির্জা ফখরুল আরো বলেন, ১১ মিনিটে শেখ মোরসালিনের করা গোলটিকে ধরে রেখে ১-০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। প্রত্যাশিত এ বিজয়ে বাংলাদেশ ফুটবল টিম ও কর্মকর্তাদের অভিনন্দন।সর্বশেষ, ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে এসেছিল ভারতের বিপক্ষে জয়। জাতীয় স্টেডিয়ামে আজ মুন্নার আত্মা যেন ভর করেছিল শেখ মোরসালিনের ওপর।তার গোলেই যে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102