বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। দুর্ঘটনাস্থলে এখনো অনুসন্ধান অভিযান চলছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে।ভূমিধসে ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে মানুষ চাপা পড়ে যাওয়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা বেশ চ্যালেঞ্জিং ছিল।অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, সিলাকাপ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।এদিকে সোমবার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে গত শনিবার ভূমিধসের পর পৃথকভাবে দুইজন মারা গেছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির বর্ষা মৌসুম সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। এবারের বৃষ্টিপাতে বন্যার উচ্চঝুঁকি বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102