শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য: প্রধানমন্ত্রী সেই সহকারী পাইলটের মোবাইলে যা পাওয়া গেল, প্রকাশ হলো পরিচয় মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস

অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন নারীর

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকাতে পোশাক শ্রমিকের কাজ করতেন।ঘটনার সময় সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে আয়মন। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশাযোগে ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার ওড়না অটোরিকশার পিছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভিতর পড়ে থাকে। এমন ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায়।আর অন্য যাত্রীরা হতভম্ব হয়ে যায়।নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, আমার ছেলের আকিকা অনুষ্ঠান ছিল গতকাল। এজন্য গত পরশুদিন আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করেন।আমি গ্রামে থেকে ব্যবসা করি। আজ সকালে আমার শ্বশুরবাড়ির মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় আমার স্ত্রী। আটটার সময় বাসা থেকে বের হন তিনি। নয়টার কিছু পরে আমাকে এক নারী ফোন দিয়ে বলেন, আমার স্ত্রী এক্সিডেন্ট করেছে। আমি এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।আমি তদন্ত সাপেক্ষে বিচার চাই।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102