বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ: ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ। সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত উত্তরার ১০ সড়ক ও ৫ স্থাপনার নাম পরিবর্তন করল সরকার আড়াই হাজারের বেশি ফাঁসির আসামি কনডেম সেলে, প্রতিমুহূর্ত কাটছে মৃত্যু যন্ত্রণায় ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী পাহাড়ি ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬

ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ, হট্টগোল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ রবিবার সকালে গণফোরামসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। এসময় সংলাপ করতে আসেন ইসলামী ঐক্যজোটের দুই পক্ষ। এ নিয়ে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়েছে। পরে যাদের কাছে সংলাপের চিঠি নেই, তাদের বের হয়ে যাওয়ার অনুরোধ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।সরেজমিনে দেখা যায়, সংলাপে অংশ নিতে দলটির যুগ্ম মহাসচিব দাবি করা মইনুদ্দিন রুহিসহ তিন সদস্যের প্রতিনিধি আগেই চেয়ারে বসেন। পরে দলটির আরেক পক্ষের মাওলানা জোবায়েরসহ একটি প্রতিনিধিদল সংলাপের কক্ষে প্রবেশ করেন, যাদের কাছে ইসি থেকে পাঠানো আমন্ত্রণপত্র রয়েছে। তখন কিছুটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। এসময় ইসি সচিব যাদের কাছে চিঠি নেই তাদের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানান।সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় মইনুদ্দিন রুহি বলেন, ‘আমাদের চিঠিটা ব্ল্যাকমেইল করে ওনারা উঠিয়ে নিয়েছেন। কমিশন চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে। চেয়ারম্যান যাদের প্রতিনিধি নির্ণয় করেছেন, তারা আসবেন না? চেয়ারম্যান আমাদের চিঠি দিয়ে, প্যাডের মধ্যে লিখে দিয়েছেন। ওনারা (ইসি) বলছেন চিঠি যার কাছে তারা বসবেন।এটি একটি কথা হলো! বাইরের লোকের কাছে চিঠি থাকতে পারে? চিঠিটা ডাকে পাঠানো হয়েছে। যে কেউ চিঠিটা উঠাইতে পারেন। চিঠি যার কাছে থাকবে, সে কি ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি হবে? প্রশ্ন রাখেন তিনি।ইসলামী ঐক্যজোটের এক পক্ষ সম্মেলন কক্ষ ত্যাগ করলে ইসি সচিব বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত অসামঞ্জস্যতা দিয়ে শুরু করার জন্য। তিতা দিয়ে শুরু করলে নাকি ভালো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102