শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই (অও) বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী

গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, মেয়ের ২ বন্ধু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গৃহবধূ রহিমা বেগমকে (৩৮) গলা কেটে হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১, র‌্যাব-৬ ও র‌্যাব-১১-এর একটি যৌথ দল শনিবার (১৫ নভেম্বর) রাতে নরসিংদীর মাধবদী থানার আলগী এলাকা ও বাগেরহাটের কচুয়া থানার দেপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের উলিপুর থানার নন্দু নেপড়া গ্রামের আ. হাকিমের ছেলে আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) এবং বাগেরহাটের কচুয়া থানার গজারিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে রাজীব (২০)।র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, শনিবার সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় নওয়াব আলী মার্কেটের একতা ভিলার ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ রহিমা বেগমের গলা কাটা লাশ এবং তার স্বামী ইমরান হোসেনকে (৪০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের ভাই আ. রহিম বাদী হয়ে মামলা করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্তে নামে। প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে আলগী থেকে বুলেট ও দেপাড়া বাজার থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তারা ওই ফ্ল্যাটেই সাবলেট হিসেবে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রহিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে শ্বাসনালি কেটে হত্যা এবং ইমরানকে হত্যা করতে গলায় আঘাত করার কথা স্বীকার করেছে।পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে র‌্যাব।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক নিহত রহিমার মেয়ের বন্ধু। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102