রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার!! ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের”

আর্জেন্টিনার শিল্প এলাকায় ভিন্ন ভিন্ন কারখানায় শক্তিশালী বিস্ফোরণ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস অ্যাইরেসের দক্ষিণে একটি শিল্প এলাকায় শুক্রবার রাতে ভিন্ন ভিন্ন কারখানায় পর পর শক্তিশালী বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।এজেইজা এলাকার মেয়র গাস্তন গ্রানাদোস বলেন, ‘বিভিন্ন কারখানায় বিস্ফোরণ ও আগুনের তীব্রতা খুব বড়। কারণ এখনো জানা যায়নি।’ টেলিভিশন ফুটেজে শিল্প এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।মেয়র আরো জানান, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। এজেইজার হাসপাতাল পরিচালক কার্লোস সান্তোরো জানিয়েছেন, তাদের হাসপাতালে অন্তত ২২ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে পাঁচটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।এলাকাটিতে টায়ার, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। বুয়েনস অ্যাইরেস প্রদেশের সিভিল ডিফেন্স পরিচালক ফাবিয়ান গার্সিয়া বলেন, ‘এটি খুব ভয়াবহ একটি অগ্নিকাণ্ড। আগুন দীর্ঘ সময় ধরে জ্বলবে।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102