শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

‘লকডাউনের’ প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা পৌর সদরে এ বিক্ষোভ করেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করেন বিএনপির নেতাকর্মীরা। তাঁরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার লিয়াকত মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাফর মুন্সি, বিএনপি নেতা মো. ওসমান মুন্সী, পৌর বিএনপির আলম মুন্সি, কৃষক দলের সাঈদ মুন্সি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102