মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও হতাশ মাহমুদুল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ক্যারিয়ারের সেরা ইনিংস খেলে তৃপ্তির ঢেকুর তোলার কথা মাহমুদুল হাসান জয়ের। তবে বাংলাদেশি ব্যাটার সেই সন্তুষ্টি পাচ্ছেন না। পাবেন কি করে? আরো বড় সুযোগ যে হাতছাড়া করেছেন তিনি।প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করা সুযোগ পেয়েছিলেন মাহমুদুল।আজ সেই লক্ষ্যেই অপরাজিত ১৬৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। কিন্তু আজ ২ রান যোগ করেই ড্রেসিংরুমের পথ ধরলেন। ১৪ চার ও ৪ ছক্কায় ১৭১ রানে থামলেন বাংলাদেশি ওপেনার। তাতে স্বপ্ন অধরাই রইল তার।তাই সেরা ইনিংস খেলার পরেও আক্ষেপ ঝরল মাহমুদুলের কণ্ঠে। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন, ‘হ্যাঁ অবশ্যই একটু হতাশ। আমার জীবনে প্রথম ২০০ করার সুযোগ ছিল যদি ক্যারি করতে পারতাম। ক্যারি করতে পারিনি শেষ পর্যন্ত।তবে প্রত্যাবর্তনে এমন ইনিংস খেলতে পেরে খুশি মাহমুদুল। ৭ মাস পর টেস্ট খেলতে নামা ৩০ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘সব মিলে আমি খুশি। অনেক দিন পর আমি দলে এসেছি। অনেক দিন পর বড় ইনিংস খেলতে পেরেছি। যদি ডাবল সেঞ্চুরি হতো আরো ভালো লাগত।দল থেকে বাদ পড়ার সময়টা নিয়ে এখন আর ভাবতে চান না মাহমুদুল। তিনি বলেছেন, ‘না যেটা চলে গেছে সেটা নিয়ে এখন চিন্তা করি না। যেটা সামনে আছে সেটা নিয়ে চিন্তা করছি। কারণ পাস্ট ইজ পাস্ট। এখন আরো কিভাবে উন্নতি করা যায়, কিভাবে ক্যারি করা যায় সেভাবে চিন্তা করছি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102