রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটকের পর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ১৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলার আসামি ৭ জন।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..