মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; বহুমাত্রিক কর্মসূচি ও আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাবনা পেশ গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না।এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দিল্লিতে বসে থেকে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে। বাংলাদেশে আসবে? আমরা তাকে আসতে দিতে পারি না। সাহস থাকলে জনগণের সামনে আসতে হবে।খালেদা জিয়া জেলে ছিলেন ছয় বছর। আপনি আসেন জেলে থাকেন সাত-আট বছর। মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102