শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

চুয়াডাঙ্গায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
চুয়াডাঙ্গায় ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। গতকাল শনিবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ভোর ও রাতে বেড়েছে ঠাণ্ডার অনুভূতি।ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক।শিশিরে ভিজে যাচ্ছে ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় বাইরে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরো বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102