শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
গাজীপুরের টঙ্গী এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত একটি টিনশেড তুলার গুদামে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, গুদাম থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়।এরপর টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা একযোগে আগুন নেভানোর কাজে অংশ নেন।গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে থাকা তুলা ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102