সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

অবসর ভেঙে আসা ছেত্রী নেই বাংলাদেশের বিপক্ষে, ভারতের ফুটবল অঙ্গনে সমালোচনা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে দল ঘোষণায় বড় চমক দিয়েছে ভারত। দেশটির তারকা ফরোয়ার্ড সুনীল ছেত্রীকে বাদ দেওয়া হয়েছে সম্ভাব্যদের তালিকা থেকে। এআইএফএফের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের সিনিয়র পুরুষ দল প্রধান কোচ খালিদ জামিল বুধবার, ৫ নভেম্বর ২০২৫ তারিখে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের জন্য ২৩ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা ঘোষণা করেছেন।দলটি ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন ক্যাম্প শুরু করবে এবং ১৫ নভেম্বর ঢাকা রওনা হবে।’গত মার্চে শিলংয়ে বাংলাদেশ ম্যাচ দিয়েই অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরেছিলেন ছেত্রী। কিন্তু জামিলের অধীনে প্রথম একাদশে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন তিনি। ফলে এবার দল থেকে বাদ পড়লেন ভারতের সর্বোচ্চ গোলদাতা।এদিকে ছেত্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে সমালোচনা। বেঙ্গালুরু এফসি কোচ জেরার্ড সারাগোসা গত মাসেই জামিলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।এবার তিনি বলেন, ‘ছেত্রী কি গত মৌসুমে বেঙ্গালুরুর হয়ে একক স্ট্রাইকার হিসেবে খেলেছিল? যদি না হয়ে থাকে, তাহলে জাতীয় দলে তাকে একমাত্র ফরোয়ার্ড হিসেবে খেলালে কীভাবে সে নিজের কাজ করতে পারবে?’ ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৮ নভেম্বর মাঠে নামবে ভারত।ভারত ইতোমধ্যেই দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর তলানিতে অবস্থান করছে।টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় দলটির প্রধান কোচ খালিদ জামিল ভরসা রেখেছেন নতুন মুখে। দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের তরুণ তারকা মোহাম্মদ সানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102