বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

আরো ১৫ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। বুধবার (৬ নভেম্বর) এসব মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।দক্ষিণ গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) মরদেহগুলো হাসপাতালটিতে স্থানান্তর করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।এই নতুন হস্তান্তরের ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃক ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫-এ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল যেসব মরদেহ ফেরত দিয়েছে, তার অনেকগুলোতেই নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। অনেক মৃতদেহে মারধরের দাগ, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বিকৃত বা পোশাক ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। অধিকাংশ মৃতদেহই নাম-পরিচয়হীন অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।গাজার ফরেনসিক ল্যাবরেটরি ও অন্যান্য পরীক্ষাগারগুলো ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে অচল হয়ে পড়ায়, নিহতদের পরিবারগুলো পোশাক বা দেহে থাকা বিশেষ চিহ্ন দেখে স্বজনদের মরদেহ শনাক্ত করার চেষ্টা করছে।ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত সদে তেইমান সামরিক ঘাঁটিতে গাজায় নিহত প্রায় ১,৫০০ ফিলিস্তিনির মরদেহ এখনও ইসরায়েলি সেনারা আটকে রেখেছে।চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি ও মৃতদেহ বিনিময়ের প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে গাজা পুনর্গঠন ও হামাসবিহীন একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়টিও রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102