মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

বিচ্ছিন্ন ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
জামালপুরের সরিষাবাড়ি সীমান্তবর্তী কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নতুন “যমুনা উপজেলা” গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর ) দুপুরে সরিষাবাড়ি-বামনজানি-কাজিপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে “যমুনা উপজেলা” বাস্তবায়ন পরিষদ। প্রমত্তা যমুনা নদী দ্বারা বেষ্টিত এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন করে আসলেও কোনো সরকার তাদের দাবি মেনে নেয়নি।মানববন্ধনে বক্তারা বলেন, কাজীপুর উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত।

তারা আরো বলেন, কৃষিপ্রধান এই অঞ্চলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করলেও এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অন্যান্য সেবায় চরম বৈষম্যের শিকার। এ অঞ্চলের জন্য প্রয়োজন একটি পৃথক প্রশাসনিক ইউনিট, “যমুনা উপজেলা”, যা এখানকার মানুষের উন্নয়ন ও সেবার সুযোগ বাড়াবে।

সমাবেশে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আব্দুল বাকি বিএসসি প্রমুখ।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102