শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে উচ্ছেদ হবে কিশোর গ্যাং- চীফ হুইপ জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কালুরঘাটে শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী: শীঘ্রই মহিলা হোস্টেল চালুর আশ্বাস যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ব্যাংকার স্বামীর নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী সন্তান নিয়ে কোথায় যাবেন ফাতেমা? তুরাগে ফুটবল উদ্ধারে নেমে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে ডুবুরি অভিযান

মিয়ানমারে বিপুল পরিমাণ সারসহ আটক ৯

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
নোয়াখালীর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গত শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া।গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।তিনি জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছিল।এই গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে সন্দেহজনক ৩টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত ৩টি বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।তিনি আরো জানান, জব্দ করা সার শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ধারণা করে হচ্ছে। জব্দ সার, বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্টগার্ড চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102