রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুরাগ থানার নতুন ওসি মোস্তাফিজুর রহমান ৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজী আছি, আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দিবো না – ধর্মমন্ত্রী কায়কোবাদ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডেপুটি স্পীকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু সাবেক সংসদ-সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে — চীফ হুইপ হাওরের কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে — ডেপুটি স্পীকার ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু

মামস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মামস্ এম এ আউয়াল স্কুল (ইংলিশ ভার্সন)-এর বার্ষিক সাংস্কৃতিক উৎসব-২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজস্ব ক্যাম্পাসে আয়োজনটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল।

বিকাল ৪টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল শিক্ষার্থীদের সৃজনশীলতায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

পরে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তিতে পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও দর্শকরা শিক্ষার্থীদের উপস্থাপনার প্রশংসা করেন।

এর আগে স্বাগত বক্তব্যে ভাইস প্রিন্সিপাল আসমা জামান উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102