মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ আসনের উদ্যোগে মহিলা তালিম অনুষ্ঠিত।

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেছেন, “ইসলাম প্রতিষ্ঠা হলে নারীরা নিরাপত্তার সঙ্গে অবাধে চলাফেরা করতে পারবে ইনশাআল্লাহ। নারীর নিরাপত্তা সর্বাগ্রে। ইসলাম নারীর মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করেছে।”

তিনি বলেন, “ইসলাম ক্ষমতায়ন হলে নারীদের পর্দার নামে ঘরে আবদ্ধ করে রাখা হবে—এটা পাশ্চাত্যের শিখানো ভুল ধারণা। ইসলামই নারীদের প্রকৃত সম্মান দিয়েছে, কিন্তু পশ্চিমা সংস্কৃতি নারীদের স্বাধীনতার নামে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছে।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর উত্তরার ভুতের আড্ডা রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা’ শীর্ষক মহিলা তালীম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এ.বি.এম. জাকারিয়া। তিনি বলেন, “বর্তমান তথাকথিত শাসনব্যবস্থা নারীদের পূর্ণ মর্যাদা দিতে ব্যর্থ। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, তা কোনো মতবাদ দিতে পারেনি। এই সমাজে টাকার বিনিময়ে ধর্ষক মুক্তি পায়—এমন ব্যবস্থায় নারীর নিরাপত্তা সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো অপরাধী শাস্তি থেকে রেহাই পাবে না।”

তিনি আরও বলেন,দেশে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে সামান্য কম। তাই নারী ভোটারদের মধ্যেও সচেতনতা সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, আলহাজ্ব মো. আবু জাফর আলম, মুহাম্মদ আলাউদ্দিন সাবেরী, মাওলানা আব্দুল জব্বার ও মুফতি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102