মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য স্নাতক পাস বাধ্যতামূলক, সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে

আমাদের দেশ থেকে যৌতুক প্রথা নির্মূল করার সময় এসেছে

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বলিউড অভিনেতা রাজকুমার রাও। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এ অভিনেতা। যেখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সিনেমার নানা আপডেট তিনি প্রতিনিয়ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। 

সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি পোস্ট অনুরাগীদের চোখে যেন নতুন করে মানবিকতার বার্তা এনে দিয়েছে। এক তরুণীর মর্মান্তিক ঘটনা সামনে এনে তিনি ভারতে  যৌতুক প্রথা নির্মূল করার জোরালো আহ্বান জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রায়পুরের ২৩ বছর বয়সী মনীষা গোস্বামীর একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। মনীষা তার শ্বশুরবাড়িতে যৌতুকের ভয়াবহ চাপে জর্জরিত হয়ে উঠেছিলেন। সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

এক নারীর জীবনের এই মর্মান্তিক পরিণতি ও যন্ত্রণা যেন গভীরভাবে ভাবিয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে। রাজকুমার রাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে মনীষার ওই হৃদয়বিদারক ভিডিওটি শেয়ার করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমাদের দেশ থেকে এই ভয়াবহ যৌতুক প্রথা নির্মূল করার সময় এসেছে। আসুন আমরা একে অন্যকে এই কুপ্রথা এড়িয়ে যেতে এবং যৌতুক চাইলে ‘না’ বলার সাহস দেখাতে অনুপ্রাণিত করি।’

ভিডিওতে মনীষাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি আমার ভাইবোনদের মধ্যে বড়। আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার শ্বশুরবাড়ির ক্রমাগত হয়রানিতে আমি অতিষ্ঠ এবং ক্লান্ত।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102