মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

এলাকার উন্নয়নই হবে প্রথম কাজ: এম কফিল উদ্দিন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী জনাব এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “আমি এমপি হলে প্রথম কাজ হবে এলাকার উন্নয়ন করা।”

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) মাগরিবের নামাজ শেষে উত্তরা সেক্টর-৪ এর ২ নম্বর রোড বটতলা মসজিদের উঠানে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকে তিনি বলেন, “আমাদের এ কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে পরিচালিত হচ্ছে। তাঁর ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিটি মহল্লায় গিয়ে উঠান বৈঠক করছি, মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি।”

এ সময় তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। তিনি এলাকার নানা সমস্যা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং জনগণের দোয়া কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102