রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের পাশে আমিনুল হক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিমান দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত সাতজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সেখানে গিয়ে আমিনুল হক তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহতদের আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। বিএনপি সব সময় জনগণের দুঃসময় ও সংকটে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

দলের নেতারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়- মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন, যা সব সময় মানুষের পাশে থাকতে চায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102