সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

শিক্ষকদের জন্য সুখবর: বাড়ি ভাড়া ভাতা ১৫% বৃদ্ধি

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ থেকে বাড়তি আরও ৭.৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ হারে প্রযোজ্য হবে। তবে পরবর্তী বেতনস্কেলে এই সুবিধা সমন্বয় করতে হবে।

চিঠিতে আরও জানানো হয়েছে, এই ভাতা বৃদ্ধির জন্য শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাবেন না। প্রদানে অবশ্যই আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে এবং কোনো অনিয়ম হলে দায়ভার থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর।

এছাড়া, পূর্বে ১৬ অক্টোবর জারিকৃত অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার স্মারক নম্বর ২৬০-এর পত্রটি বাতিল করা হয়েছে।

বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “দীর্ঘদিনের একটি ন্যায্য দাবি পূরণ হলো। এটি শিক্ষক সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”
তিনি আরও জানান, “বহু মতবিরোধ ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীল ভূমিকা রেখে টেকসই সমাধানে পৌঁছাতে সক্ষম হয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102