বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি বজায় রাখতে সন্ত্রাসীদের লাগাম টানতে হবে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগানিস্তান ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভেঙ্গে পড়তে পারে। তিনি বলেন, আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে তাকে এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কয়েকদিনের সীমান্ত সংঘাতের পর সম্প্রতি দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পাকিস্তান ও আফগানিস্তান। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করে ইসলামাবাদ। এমন অভিযোগে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় ঘটে হতাহতের ঘটনা। পরে দোহায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকা নির্ভর করছে পাকিস্তানে আক্রমণকারী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে আফগান তালেবান কতটা সক্ষম হবে তার ওপর।

মন্ত্রী বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো অনুপ্রবেশ ঘটবে না। তিনি বলেন, ‘আমাদের একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে যতক্ষণ না চুক্তির কোনো লঙ্ঘন না হয়, ততক্ষণ পর্যন্ত তা বহাল থাকবে।’

আসিফ আরো বলেন, একাধিক সন্ত্রাসী সংগঠনের জোট তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তারা এই কাজে আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে।

তবে পাকিস্তানে হামলার জন্য আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয় দেয়, এমন অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102