সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। তুরাগবাসীর স্বস্তির জন্য আমি কাজ করছি: কাউন্সিলর প্রার্থী হাজী চাঁন মিয়া সভাপতি আনোয়ার সাধারন সম্পাদক নুরুজ্জামান গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস পবিত্র কোরআনে বদরযুদ্ধ প্রসঙ্গ বদর প্রান্তরে নববী দোয়া ও আল্লাহর সাহায্য

ভাটারা থানার দুর্দান্ত জয়, জিয়া আন্তঃ থানা ফুটবলে চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

ঢাকার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচে ভাটারা থানা ১-০ গোলে হাতিরঝিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে। টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে ভরপুর এই ম্যাচে শেষ বাঁশির আগ পর্যন্ত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক আকতার হোসেন এবং টূর্নামেন্ট কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে ‘ভাটারা থানা চ্যাম্পিয়ন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।

আয়োজক হিসেবে বিএনপি ঢাকা মহানগর উত্তর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছে সর্বমহলে। খেলোয়াড়, দর্শক ও অতিথিদের অংশগ্রহণে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ হয়ে উঠেছে এক অনন্য ক্রীড়ানুষ্ঠান, যা ভবিষ্যতের খেলাধুলামুখী প্রজন্ম গঠনে অনুপ্রেরণা জোগাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102